logo

শিরোনাম

পপুলার হাসপাতালে সাবেক এমপি আব্দুল হাইকে দেখতে গেলেন এমপি কামরুজ্জামান রতন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
পপুলার হাসপাতালে সাবেক এমপি আব্দুল হাইকে দেখতে গেলেন এমপি কামরুজ্জামান রতন

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর পপুলার হাসপাতালে তাকে দেখতে গেছেন বর্তমান সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও তার সহধর্মিনী।


শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে তারা রাজধানীর পপুলার হাসপাতালে উপস্থিত হন।

photo

 এ সময় তারা হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এমপি আব্দুল হাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে আব্দুল হাইয়ের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুল আজিজ এবং মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ।
সাক্ষাৎ শেষে উপস্থিত সবাই সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করেন।

  • নিউজ ভিউ 873