logo

শিরোনাম

মুন্সীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক ভক্ত-পুণ্যার্থী অংশগ্রহণ করেন।

photo

বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।

photo

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাকে ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।


জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়।

আয়োজকরা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই আয়োজন ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। এ আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জবাসীর মধ্যে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়েছে।

  • নিউজ ভিউ 450