
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক ভক্ত-পুণ্যার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রাকে ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়।
আয়োজকরা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই আয়োজন ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। এ আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জবাসীর মধ্যে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়েছে।