
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
লিসবন, পর্তুগাল প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল :
পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার প্রবাসীদের সংগঠন মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগাল-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে নাজমুল হাসান সভাপতি এবং শাহাদাত শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় খলিলুর রহমান সাগর নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সাইফুল ইসলাম ও টিটু আহমেদ-এর নেতৃত্বে এবং রনি হোসাইনের পরিচালনায় মুন্সীগঞ্জ জেলার ছয় উপজেলার প্রবাসীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে প্রবাসী মুন্সীগঞ্জবাসীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান বলেন, পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকে সংগঠনকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহাদাত শেখ বলেন, সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রবাসী মুন্সীগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে নতুন কমিটি কাজ করবে।
নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
একই সঙ্গে নতুন কমিটির সফলতা এবং মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন তারা।