logo

শিরোনাম

মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত।

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ জুন, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo

নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। বৃহস্পতিবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সেমিফাইনালের বিষয় ছিল, সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ না অভিশাপ? এবং ফাইনালের বিষয় ছিল বই পড়ার অভ্যাস কমে যাওয়ার জন্য প্রযুক্তি দায়ী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার  ও মিরকাদিম পৌর প্রশাসক  জনাব মোঃ মাসুদুর রহমান।

প্রতিযোগিতায় মিরকাদিম পৌরসভার চারটি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনালে মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ও রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ও প্রতিযোগিতায় অংশ নেয়।  
এ সময় সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদুর রহমান বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • নিউজ ভিউ 477