logo

শিরোনাম

পঞ্চসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ জুন, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
পঞ্চসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ ই জুন মুক্তারপুর পেট্রোল পাম্প সুফিয়া প্লাজার সামনে পঞ্চসার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

photo

 


পঞ্চসার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহান শরিফ এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আতাউর হোসেন বাবুল, আবু সুফিয়ান কাজী বিপ্লব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক দিদার হোসেন, জেলা যুবদলের  যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ পঞ্চসার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  মোঃ স্বপনসহ
৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের রাজনীতিতে তার অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।


আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফেরাত কামনা ও মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই এর রোগ মুক্তি কামনায় করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • নিউজ ভিউ 450