logo

শিরোনাম

শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি জাকির হোসেন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ জুন, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।


গত ৭ জুন জারি করা এক আদেশে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-৭৩-আইন/২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী বিদ্যালয়টির এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. জাকির হোসেন। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. রেজাউল করিম এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল হামিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এ অনুমোদনপত্র সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হয়েছে।  
""

  • নিউজ ভিউ 360