logo

শিরোনাম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সালেহীন হাসানের শুভেচ্ছা এমপি কামরুজ্জামান রতনের নেতৃত্বে উন্নয়ন ও সম্প্রীতির আহ্বান

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ মে, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সালেহীন হাসানের শুভেচ্ছা এমপি কামরুজ্জামান রতনের নেতৃত্বে উন্নয়ন ও সম্প্রীতির আহ্বান

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সভাপতি ও শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহীন হাসান জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


 তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ মানেই আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা। এই পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ”
শুভেচ্ছা বার্তায় সালেহীন হাসান বলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নেতৃত্বে মুন্সিগঞ্জ আজ উন্নয়ন ও অগ্রগতির ধারায় এগিয়ে যাচ্ছে।  

সাধারণ মানুষের কল্যাণে এমপি কামরুজ্জামান রতন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার দিকনির্দেশনা ও নেতৃত্বে এলাকার তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে।

তিনি আরও বলেন, “জননেতা কামরুজ্জামান রতনের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। ”


সালেহীন হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে ধারণ করার আহ্বান 

  • নিউজ ভিউ 882