logo

শিরোনাম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বশির উল্লাহ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ মে, ২০২৬ | সময়ঃ ১২:০০

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ বশির উল্লাহ জেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব আমাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করে। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শেষে মুন্সিগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. বশির উল্লাহ।

  • নিউজ ভিউ 468