logo

শিরোনাম

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২৯ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মাসুদুর রহমান। এ সময় তিনি জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করা হলে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব।


উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, প্রতিযোগিতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

  • নিউজ ভিউ 288