logo

শিরোনাম

সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ২ ক্লিনিককে জরিমানা, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ২ ক্লিনিককে জরিমানা, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে দুইটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।


মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি ও কদমতলী এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উদ্ধার হওয়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।


অভিযানের শুরুতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অবস্থিত জৈনপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  


এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে ক্লিনিকটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় অবস্থিত কদমতলী জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তবে ওই সময়ে মালিকপক্ষের কাউকে উপস্থিত না পাওয়ায় হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।


এ সময় হাসপাতালের ম্যানেজার আগামী দুই দিনের মধ্যে হাসপাতাল পরিচালনার সকল বৈধ কাগজপত্র নিয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হওয়ার শর্তে মুচলেকা প্রদান করেন।


র‍্যাব-১১ সূত্র জানায়, "বাংলাদেশ আমার অহংকার" শ্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • নিউজ ভিউ 279