
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে দেশবাসীসহ মুন্সিগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা বশির উল্লাহ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে শান্তি, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা নিয়ে আসে।
তিনি সকলকে ভেদাভেদ ভুলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
বশির উল্লাহ আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন এই পবিত্র ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।
এ সময় তিনি মুন্সিগঞ্জ-৩ আসনের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
।