
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
তৈবুর রহমান :
মুন্সীগঞ্জে আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জেলা পর্যায়ের ক্রীড়া আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে আসা ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়রা অংশ নেবে এ আয়োজনে, যেখানে ফুটবল থেকে শুরু করে সাঁতার, দাবা, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্টে জমবে প্রতিযোগিতা।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিতব্য এই ক্রীড়া উৎসবকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সংশ্লিষ্টরা বলছেন, এ আয়োজন তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।
খেলার সময়সূচি ও ভেন্যু:
ফুটবল: ২ থেকে ১০ মে
স্থান: শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম
ক্রিকেট: ৩ থেকে ৮ মে
স্থান: মিনি স্টেডিয়াম, মিরকাদিম পৌরসভা
কাবাডি, দাবা ও ব্যাডমিন্টন: ২ থেকে ৫ মে
স্থান: ইনডোর স্টেডিয়াম, মুন্সীগঞ্জ
মার্শাল আর্ট ও সাঁতার: ৭ মে
স্থান: ইনডোর স্টেডিয়াম ও জেলা সুইমিংপুল
অ্যাথলেটিক্স: ৮ মে
স্থান: জেলা স্টেডিয়াম, মুন্সীগঞ্জ
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহ বৃদ্ধি পাবে এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
জেলার সর্বস্তরের মানুষকে পরিবার-পরিজন নিয়ে গ্যালারিতে উপস্থিত থেকে খুদে ক্রীড়াবিদদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাদের মতে, দর্শকদের উপস্থিতি ও অনুপ্রেরণাই হতে পারে শিশুদের বড় সাফল্যের চাবিকাঠি।
।