logo

শিরোনাম

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছসহ আটক ১

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ মে, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছসহ আটক ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জে গাঁজার চারা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার  মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

photo

 


এরই ধারাবাহিকতায় শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানটি ডিঙ্গাভাঙ্গা, গোসাইবাগ, বিনোদপুর ও উত্তর সিপাহীপাড়া এলাকায় পরিচালিত হয়।


 এ সময় উত্তর সিপাহীপাড়া এলাকার বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন (৪০), পিতা- মৃত সিদ্দিক মাদবরকে চারটি তাজা গাঁজার চারা গাছসহ আটক করা হয়।


পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

  • নিউজ ভিউ 567