logo

শিরোনাম

জাতীয় নাগরিক পার্টির মুন্সিগঞ্জ জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা আহবায়ক মাজেদুল ইসলাম সদস্য সচিব এডভোকেট মারুফ হাসান মন্টি সিনিয়র যুব আহবায়ক গাজী আব্দুল আলিম মুন্সীগঞ্জ সদর প্রিমিয়ার লিগ-সিজন ১ এর ফাইনাল মঙ্গলবার, মুখোমুখি দ্যা ইয়াং ফাইটারস ও ইউনিটি ব্রাদার্স ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ দখল উচ্ছেদ ও জলপ্রবাহ নিশ্চিতের নির্দেশ রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন যুবদল নেতা ইব্রাহীম আহমেদ তপু মুন্সীগঞ্জে কালিদাস নদীর ওপর ৩০০ মিটার ব্রিজ নির্মাণের প্রস্তাব, এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হলো প্রস্তাবনা মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মহান বিজয় দিবস উপলক্ষে সুইজারল্যান্ডে বর্ণিল পিঠা উৎসব

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মহান বিজয় দিবস উপলক্ষে সুইজারল্যান্ডে বর্ণিল পিঠা উৎসব

জিতু রায়: মহান বিজয়ের মাস ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সুইজারল্যান্ডে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসবের আয়োজন করে সুইস-বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটি। সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পরিবারের নারীদের হাতে তৈরি অর্ধশতাধিক রকমের বাহারি পিঠায় উৎসবস্থল হয়ে ওঠে মুখর ও প্রাণবন্ত।

photo


অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চার ও পাঁচ বছর বয়সী শিশুদের আঁকা লাল-সবুজের পতাকা ও মুক্তিযুদ্ধের চেতনার ছবি সবার দৃষ্টি কাড়ে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সভাপতি মোক্তার মোল্লা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাধারণ সম্পাদক মাহফুজ শিকদার অতিথি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ববি।  

বুধবার জুরিখ শহরের একটি আধুনিক হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় পিঠা প্রতিযোগিতা। অর্ধশতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে বিচারকদের জন্য বিজয়ী নির্বাচন কঠিন হয়ে পড়ে। সবশেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজসহ বিভিন্ন পিঠা পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

  • নিউজ ভিউ 3177