logo

শিরোনাম

বজ্রযোগিনীতে আদালতের রায় ও ডিসির অনুমোদনের পরও জমি থেকে বেদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ছবি প্রতিনিধ

বজ্রযোগিনীতে আদালতের রায় ও ডিসির অনুমোদনের পরও জমি থেকে বেদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ননের নাহাপাড়া এলাকায় আদালতের রায় ও প্রশাসনের আদেশে আরএস রেকর্ড সংশোধনের পরও জমি থেকে বেদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

photo

ভুক্তভোগী নাহিদ হাসান জানান, তাদের পক্ষে কাজী আব্দুল মোতালেব, কাজী ফয়েজ হোসেন, কাজী মিজানুর রহমান ও ওমর ফারুক কাজী বাদী হয়ে দেওয়ানী মোকদ্দমা নং ৮২/১৭ দায়ের করেন। উক্ত মোকদ্দমায় বিজ্ঞ আদালত তাদের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন। ওই রায়ের আলোকে বিজ্ঞ এসিল্যান্ড, মুন্সীগঞ্জ সদর বরাবর আরএস রেকর্ড সংশোধনের জন্য বিবিধ মামলা নং ২২-২৪/২৫ দায়ের করা হলে এসিল্যান্ড মহোদয় তা মঞ্জুর করে রেকর্ড সংশোধনের আদেশ দেন।  

পরবর্তীতে উক্ত দুইটি রায়ের আলোকে মাননীয় জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ বরাবর আরএস রেকর্ড অনলাইনের আবেদন করা হলে জেলা প্রশাসক কাগজপত্র পর্যালোচনা করে যার যার অংশ অনুযায়ী আরএস পর্চা অনলাইন করার অনুমতি প্রদান করেন এবং সে অনুযায়ী পর্চা অনলাইন হয়।

ভুক্তভোগীর অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিবাদী পক্ষ তাদের জমি থেকে বেদখল করার চেষ্টা করছে। জমিতে গেলে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে।

গত ১৭ অক্টোবর শনিবার বেলা ১১ টার দিকে নালিশী সম্পত্তিতে বিবাদী পক্ষ দখল করতে আসলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীরা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ভুক্তভোগী কাজী মোহাম্মদ মহসিন হবে বলেন, “আমরা আদালতের রায় পেয়েছি, এসিল্যান্ড ও ডিসি স্যার আমাদের রেকর্ড বৈধ করে অনলাইন করে দিয়েছেন। তারপরও স্থানীয় পেশি শক্তির বলে আমাদের জমিতে যেতে দেওয়া হচ্ছে না। থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছি না। তারা এখনো বেদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

তবে এ ব্যাপারে অভিযুক্ত ও সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

  • নিউজ ভিউ 1125