logo

শিরোনাম

গজারিয়ায় সরকারি শর্ত মেনে হচ্ছে মেলা, আপত্তি নেই আলেমদের

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
গজারিয়ায় সরকারি শর্ত মেনে হচ্ছে মেলা, আপত্তি নেই আলেমদের

গজারিয়ায় সরকারি শর্ত মেনে হচ্ছে মেলা, আপত্তি নেই আলেমদের

নিজস্ব প্রতিবেদক:


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনাঘাটের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ‘মুন্সীগঞ্জ গজারিয়া লোকজ সংস্কৃতি ও কুটির শিল্প বাণিজ্য মেলা-২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় আলেম ও আয়োজকদের মধ্যে দেখা দেওয়া মতবিরোধের অবসান হয়েছে। আয়োজকদের সঙ্গে স্থানীয় আলেমদের বৈঠকের পর মেলা আয়োজন নিয়ে আর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আয়োজক কমিটির সঙ্গে স্থানীয় আলেমদের এক বৈঠকে বিষয়টি মীমাংসা হয় বলে জানা গেছে। বৈঠকে খেলাফতে মজলিসের নেতা মুফতি নুর হোসেন নুরানিও উপস্থিত ছিলেন।


এর আগে জেলা প্রশাসনের অনুমোদন ও নির্ধারিত শর্ত মেনে মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও মেলা বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন স্থানীয় একদল আলেম। অন্যদিকে, মেলা চালু রাখার পক্ষে মত দেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।


জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদনে আয়োজিতব্য এ মেলার জন্য সদর উপজেলার নয়াগাঁও গ্রামের মোহাম্মদ রতনকে ইজারা দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জোবায়ের হোসেন স্বাক্ষরিত অনুমতিপত্রে মেলা পরিচালনার জন্য ২২টি শর্ত নির্ধারণ করা হয়েছে।


আয়োজকদের দাবি, জেলা প্রশাসনের অনুমতিপত্রে উল্লেখিত ২২টি শর্ত যথাযথভাবে মেনেই তাঁরা মেলা পরিচালনা করবেন।

  • নিউজ ভিউ 1224