logo

শিরোনাম

মুন্সীগঞ্জে শিশুকে নিয়ে টিকাদান কেন্দ্রে যাওয়ার পর নিখোঁজ মা-মেয়ে

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে শিশুকে নিয়ে টিকাদান কেন্দ্রে যাওয়ার পর নিখোঁজ মা-মেয়ে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার কলেজপাড়া মহল্লা থেকে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে টিকাদান কেন্দ্রে যাওয়ার পর শারমিন আক্তার নামে এক নারী ও তাঁর মেয়ে নিখোঁজ হয়েছেন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হওয়ার পর সন্ধ্যা পর্যন্ত তাঁরা বাড়িতে ফিরে আসেননি। তাঁদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করছেন।

নিখোঁজ নারীর নাম শারমিন আক্তার। তাঁর স্বামীর নাম সাইদুর রহমান। তাঁরা মুন্সীগঞ্জ সদর উপজেলার কলেজপাড়া মহল্লায় বসবাস করেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আজ ২৫ অক্টোবর  সকাল ১১টা ৩০ মিনিটের দিকে শিশুকন্যার টিকা দেওয়ার জন্য শারমিন আক্তার বাসা থেকে মুন্সীগঞ্জের টিকাদান কেন্দ্রের উদ্দেশ্যে বের হন।

এরপর থেকে মা ও মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যা পর্যন্ত তাঁরা বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁদের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

কোনো সহৃদয় ব্যক্তি তাঁদের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁদের সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

  • নিউজ ভিউ 1971