logo

শিরোনাম

মুন্সীগঞ্জে চারটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে চারটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও। ছবি: সংগৃহীত

সার্বজনীন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।

 

রোববার, ১৮ অক্টোবর, তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

photo

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

পরিদর্শন করা পূজামণ্ডপগুলো হলো—শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির, জয়দেব বিশ্বাসের বাড়ির পূজামণ্ডপ, গোলাপরায়ের দীঘিরপাড় সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটি এবং ডিঙ্গাভাঙ্গা ও দিঘীরপাড় একতা সংঘ দুর্গাপূজা কমিটি।

photo

  • নিউজ ভিউ 837