নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
সার্বজনীন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
রোববার, ১৮ অক্টোবর, তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন করা পূজামণ্ডপগুলো হলো—শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির, জয়দেব বিশ্বাসের বাড়ির পূজামণ্ডপ, গোলাপরায়ের দীঘিরপাড় সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটি এবং ডিঙ্গাভাঙ্গা ও দিঘীরপাড় একতা সংঘ দুর্গাপূজা কমিটি।