logo

শিরোনাম

পবিত্র কুরআনের মর্যাদা ও ভালোবাসায় সম্মানিত হাফেজরা—মুন্সীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ।

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
পবিত্র কুরআনের মর্যাদা ও ভালোবাসায় সম্মানিত হাফেজরা—মুন্সীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পবিত্র কুরআনের শিক্ষা ও হিফজ চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬।


আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এবং তানজিমুল উম্মাহ হিফজ মডেল একাডেমী, মুন্সীগঞ্জের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলার ৪ হাফেজ অংশগ্রহণ করেন যার মধ্যে প্রথম ১০ জন বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য  কামরুজ্জামান রতন, খতমে নবুয়ত বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা আমির আলহাজ্ব মুফতি নূর হোসেন নুরানী পীর সাহেব,পঞ্চসার ইউনিয়ন বিএনপির সিনিয়র  সহ-সভাপতি ইকবাল পাঠান,   হেলাল উদ্দিন শেখ, মোঃ মিজানুর রহমান পলাশ তালুকদার এবং তানজিমুল উম্মাহ হিফজ মডেল একাডেমীর পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইউসুফ জামিল।

এ ধরনের প্রতিযোগিতা পবিত্র কুরআন মুখস্থকারী হাফেজদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এ আয়োজন মুন্সীগঞ্জের ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

  • নিউজ ভিউ 585