নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পবিত্র কুরআনের শিক্ষা ও হিফজ চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬।
আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এবং তানজিমুল উম্মাহ হিফজ মডেল একাডেমী, মুন্সীগঞ্জের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলার ৪ হাফেজ অংশগ্রহণ করেন যার মধ্যে প্রথম ১০ জন বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, খতমে নবুয়ত বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা আমির আলহাজ্ব মুফতি নূর হোসেন নুরানী পীর সাহেব,পঞ্চসার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকবাল পাঠান, হেলাল উদ্দিন শেখ, মোঃ মিজানুর রহমান পলাশ তালুকদার এবং তানজিমুল উম্মাহ হিফজ মডেল একাডেমীর পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইউসুফ জামিল।
এ ধরনের প্রতিযোগিতা পবিত্র কুরআন মুখস্থকারী হাফেজদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এ আয়োজন মুন্সীগঞ্জের ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।