
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর মৌজায় বায়নাসূত্রে জমির মালিক দাবিদার মোঃ বদরুজ্জামান রনি জমিটির অংশীদার, ওয়ারিশদার অথবা জমি সংক্রান্ত কোনো আর্থিক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য জানাতে অনুরোধ জানিয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জমিটি মুন্সীগঞ্জ জেলার পশ্চিম মুক্তারপুর মৌজায় অবস্থিত। জমির দাগ নম্বর ১৮০, ১৮৬ ও ১৮৮ এবং আরএস দাগ নম্বর ৪২ ও ৪৩। জমিটির মোট পরিমাণ ৬.১৩ শতাংশ।
জমিটির অংশীদার বা ওয়ারিশদার কেউ থাকলে, অথবা জমি সংক্রান্ত বিষয়ে জমির মালিকের কাছে কেউ টাকা পেয়ে থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য বা দাবিদাওয়া থাকলে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
মোবাইল: ০১৭১৫৩৩০৬০০
মোবাইল: ০১৭১২০৯৩২২৮
জমির ঠিকানা: পশ্চিম মুক্তারপুর মৌজা, থানা ও জেলা—মুন্সীগঞ্জ।
সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।