
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ দলিল লেখক সমিতির মুন্সীগঞ্জ জেলা শাখার নবগঠিত ৪৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে শ.ম. কামাল হোসেনকে আহ্বায়ক এবং এইচ.এম. আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন নবনিযুক্ত আহ্বায়ক।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ‘রিস্তা রেস্তোরাঁয়’ নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক শ.ম. কামাল হোসেন। সভা সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ আল মামুন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে সর্বসম্মতিক্রমে ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
সভায় বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কে. এস. হোসেন টমাস টেলিফোনে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং জেলার দলিল লেখকদের উদ্দেশে শুভেচ্ছাবাণী দেন।
সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক এ.এফ.এম. আরিফুজ্জামান দিদার, মো. কামাল হোসেন হিরো, মো. সাইফুল ইসলাম, মো. আওলাদ হোসেন ঢালী, মো. মুমিনুর রহমান, মাজহারুল ইসলাম, হাজী আলী আহম্মেদ ও যুগ্ম সদস্য সচিব আঃ রব সিকদারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সদস্য সচিব এইচ.এম. আলমগীর হোসেন। তিনি বলেন, দলিল লেখকদের প্রাণের দাবি সাত দফা বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির আহ্বানে মুন্সীগঞ্জ জেলার সব দলিল লেখককে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি জেলার দলিল লেখকদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি সমর্থন জানিয়ে সমিতির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সাত দফা দাবি বাস্তবায়নে রাজপথের আন্দোলন-সংগ্রামে থাকার অঙ্গীকার করেন।
সমিতির প্রধান উপদেষ্টা হাফেজ আহমেদ প্রধান, উপদেষ্টা হাজী রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আলম খান এবং আবু ছালেহ সরকার নবগঠিত আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক শ.ম. কামাল হোসেন মুন্সীগঞ্জ জেলার ছয় উপজেলা থেকে আসা দলিল লেখক নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সমিতির সাত দফা দাবি আদায়ে জেলার সব দলিল লেখককে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে। এ ছাড়া জেলার দলিল লেখকদের যেকোনো সমস্যায় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার আশাবাদও জানান আহ্বায়ক।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. আবদুর রহমান, মো. আক্তার হোসেন (সিরাজদিখান), নজরুল ইসলাম কাজল, শেখ হামিদুর রহমান মানিক, মো. সাইফুল ইসলাম পলাশ, আরিফ উল্লাহ, মো. আজিজুল হক, মো. নকিব হাসান, মো. সেলিম আহম্মেদ, মো. মেহেদী হাসান রাজীব, এস.এম. শামীম, মো. ওসমান খান, মো. আক্তার হোসেন (লৌহজং), মো. মাসুদ আলম, মো. মাইউদ্দিন, আকাশ, তুষার আহমেদ, মো. সিরাজুল ইসলাম লিটন, সোহাগ মাহমুদ, মো. শামীম ফরাজী, মো. মেহেদী হাসান রাসেল, শাহীন মোল্লা, নুরে আলম, মো. ফিরোজ মৃধা, জাকির হোসেন, রিপন মিয়া ও মো. হাবিবুর রহমানসহ অন্যরা।