logo

শিরোনাম

পশ্চিম মুক্তারপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
পশ্চিম মুক্তারপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
“মাদককে না বলি, খেলাধুলাকে আপন করি”—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুর যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) পশ্চিম মুক্তারপুর এলাকায় আয়োজিত এ ফাইনাল খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

photo


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম ইরাদত মানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম শহীদ,  পঞ্চসার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেম্বার মোঃ রনি আহম্মেদ খোকন,  মুন্সিগঞ্জ  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রোমান হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মুসুর আলী কন্ট্রাক্টর।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সমাজসেবক মোঃ দিদার দেওয়ান।

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং একটি সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আয়োজক, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রেজওয়ান, জীবন, শাহ আলী, সেলিম, জুবায়ের, সিয়াম ও মুন্না।

  • নিউজ ভিউ 135