logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মো. জিল্লুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকার বড়বাড়ি মোড়ের তামিম স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে জিল্লুর রহমানকে আটক করে।  

এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জিল্লুর রহমান মুন্সীগঞ্জের কাগজীপাড়া এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে।  

বর্তমানে তিনি জোড়পুকুরপাড় এলাকায় একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।


এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

  • নিউজ ভিউ 684