
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ক্যামেরার ফ্রেমে বন্দী ইতালির গ্রীষ্মের নান্দনিক সৌন্দর্য এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র আয়োজন Hello Italy Summer Photo Fest 2026-এ। আর এই আয়োজনে স্থান পেয়েছে মুন্সীগঞ্জের কৃতী আলোকচিত্রী ও মুন্সীগঞ্জ ফটোগ্রাফি অ্যান্ড ফিল্ম সোসাইটির সভাপতি তুষার রায়ের আলোকচিত্র।
মুন্সীগঞ্জ পৌরসভার সন্তান তুষার রায় দীর্ঘদিন ধরে আলোকচর্চার সঙ্গে যুক্ত। প্রকৃতি, মানুষের জীবন ও নান্দনিক মুহূর্তকে ক্যামেরার ফ্রেমে তুলে ধরার মাধ্যমে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের কাজের স্বাক্ষর রেখে চলেছেন।
এবার ইতালির গ্রীষ্মের সৌন্দর্যকে কেন্দ্র করে ধারণ করা তার একটি আলোকচিত্র জায়গা করে নিয়েছে Hello Italy Summer Photo Fest 2026-এর আয়োজনে। আন্তর্জাতিক এই ফটো ফেস্টে তার আলোকচিত্র নির্বাচিত হওয়ায় মুন্সীগঞ্জের আলোকচর্চায় যুক্তদের মধ্যে তৈরি হয়েছে আনন্দ ও উৎসাহ।
তুষার রায়ের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং মুন্সীগঞ্জের আলোকচিত্রচর্চার জন্যও একটি উল্লেখযোগ্য ঘটনা। তার এই আন্তর্জাতিক স্বীকৃতি তরুণ আলোকচিত্রীদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মুন্সীগঞ্জের মাটি থেকে উঠে এসে আন্তর্জাতিক পরিসরে নিজের ক্যামেরার চোখে সৌন্দর্যকে তুলে ধরার এই যাত্রায় তুষার রায়ের জন্য রইল শুভকামনা ও অভিনন্দন।