logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

টঙ্গীবাড়ী প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে টঙ্গীবাড়ী থানাধীন সেরাজাবাদ এলাকার সনিবাড়ি মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।


মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।  


এ সময় সনিবাড়ি মোড়ে নয়ন নামে এক ব্যক্তির স্বর্ণের দোকানের সামনের রাস্তা থেকে ৩০০ পিস ইয়াবাসহ মো. জসিম শেখ (৪৩) ও নাজিম (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসিম শেখ মুন্সীগঞ্জের চরডুমুরিয়া (আউশিপাড়া) এলাকার মৃত চান মিয়ার ছেলে। অপর আসামি নাজিম দক্ষিণ বেহেরকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জসিম শেখের বিরুদ্ধে এর আগেও আটটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

  • নিউজ ভিউ 1557