
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
সরকারি হরগঙ্গা কলেজের নবযোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শামীম আহসান খান-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হরগঙ্গা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার অধ্যক্ষের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ আগস্ট) কলেজের অধ্যক্ষের কক্ষে নবযোগদানকৃত অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ, যুগ্ম আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, তালহা জাবের, অপি, আল-তারিফ, ওসামা সাজিদ জয়, মো. দৌলতুল ইসলাম খান, তামিম ফুয়াদ এবং সদস্য সোয়াদ খান ও মাধুর্য।
সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রদলের নেতৃবৃন্দ নবযোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শামীম আহসান খানের সফলতা কামনা করেন এবং সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে তার ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।