logo

শিরোনাম

চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, টংগীবাড়ীতে আটক ২

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, টংগীবাড়ীতে আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।


জেলা পুলিশ জানায়, গত ২৬ জুলাই ২০২৬ বিকেলে টংগীবাড়ী থানা এলাকায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর টংগীবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোর মো. শাহিন (১৪)-কে উদ্ধার করে।
শাহিনের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী গ্রামে। তার বাবার নাম আজগর আলী। বর্তমানে তিনি টংগীবাড়ী উপজেলার নিতিরা এলাকায় গণি শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। উদ্ধার করার পর পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করে।


এ ঘটনায় রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে নিতিরা এলাকার বাসিন্দা মতিউর রহমান মাঝি (৫০) ও উজ্জ্বল মাঝি (৪৫)-কে আটক করা হয়।


পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • নিউজ ভিউ 90