logo

শিরোনাম

সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিদ্দিক মোল্লা সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিদ্দিক মোল্লা সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লা (৬০)কে সিরাজগঞ্জ জেলা থেকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।


পুলিশ জানায়, গত ১৯ জুন ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইলিয়াস মোল্লা (৫০)-এর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ২০ জুন ২০২৬ রাত ৮টা ৫ মিনিটে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।


পুলিশ সুপার মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মামলার তদন্ত চলাকালে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ২৫ জুলাই ২০২৬ দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে সিরাজদিখান থানা পুলিশের একটি বিশেষ দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতলী এলাকার কোবাত শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে গ্রেফতার করা হয়।


পুলিশ আরও জানায়, এর আগে একই মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • নিউজ ভিউ 324