logo

শিরোনাম

অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের নতুন কার্যকরী কমিটি গঠন সভাপতি এডভোকেট কে এম সাইফুল্লাহ ভূইয়া সাধারণ সম্পাদক কবি অনু ইসলাম মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭-এর উদ্বোধন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ইয়াসমিন আক্তারের পাশে দাঁড়াল ডিজিটাল কালচার সোসাইটি সংসদে কণ্ঠভোটে পাস ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বিএনপি সরকারের প্রথম বাজেট, প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ ও মূল্যস্ফীতি কমানোর বড় লক্ষ্য আখ চাষিদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের পরামর্শ মিলছে না, সার বীজ প্রণোদনা থেকেও বঞ্চিত প্রান্তিক কৃষক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার; এরপরও মানববন্ধন, এলাকাজুড়ে আলোচনা

অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের নতুন কার্যকরী কমিটি গঠন সভাপতি এডভোকেট কে এম সাইফুল্লাহ ভূইয়া সাধারণ সম্পাদক কবি অনু ইসলাম

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের নতুন কার্যকরী কমিটি গঠন সভাপতি এডভোকেট কে এম সাইফুল্লাহ ভূইয়া সাধারণ সম্পাদক কবি অনু ইসলাম

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সাংস্কৃতিক সংগঠন অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।


শুক্রবার বিকালে  অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব কার্যালয় এ কমিটি ঘোষণা করা হয় কমিটিতে এডভোকেট কে এম সাইফুল্লাহ ভূইয়াকে সভাপতি এবং কবি অনু ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি তামান্না সরকার, সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক দ্বীপ মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক ঊর্বশী দে, অর্থ সম্পাদক সৌম্য মণ্ডল, নাট্য সম্পাদক রোকেয়া আক্তার, শিশু সম্পাদক সোনালী আক্তার, প্রচার সম্পাদক সঞ্জয় দাস এবং সাহিত্য সম্পাদক স্মরণ সাহা।


এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল কাইয়ুম রতন, মোহাম্মদ অপূর্ব সূচনা, সাখাওয়াত হোসেন সাগর, রাশেদুল হক সাজু, মোহাম্মদ মাহবুবুল আলম এবং জান্নাতুল ফেরদৌস।


নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে মুন্সীগঞ্জে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

  • নিউজ ভিউ 918