logo

শিরোনাম

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ইয়াসমিন আক্তারের পাশে দাঁড়াল ডিজিটাল কালচার সোসাইটি সংসদে কণ্ঠভোটে পাস ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বিএনপি সরকারের প্রথম বাজেট, প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ ও মূল্যস্ফীতি কমানোর বড় লক্ষ্য আখ চাষিদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের পরামর্শ মিলছে না, সার বীজ প্রণোদনা থেকেও বঞ্চিত প্রান্তিক কৃষক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার; এরপরও মানববন্ধন, এলাকাজুড়ে আলোচনা জাতীয় বেসবল চ্যাম্পিয়নশীপ-২০২৬ এ মুন্সীগঞ্জ জেলা দলের সাফল্য, অর্জন করলো ৪র্থ স্থান মুন্সিগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অব্যবস্থাপনার অভিযোগ, সমাধানের আশ্বাস চান বিদেশগামী সাধারণ মানুষ

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ইয়াসমিন আক্তারের পাশে দাঁড়াল ডিজিটাল কালচার সোসাইটি

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ইয়াসমিন আক্তারের পাশে দাঁড়াল ডিজিটাল কালচার সোসাইটি

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের নয়াগাঁও পশ্চিমপাড়ার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ইয়াসমিন আক্তারের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'ডিজিটাল কালচার সোসাইটি'।  

মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে ইয়াসমিন আক্তারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।   

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি একটি প্রতিবেদনে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ইয়াসমিন আক্তারের এই অসহায় মানবিক এই সহায়তার জন্য  প্রতিবেদন প্রকাশ করা হয় । এরপর মুন্সিগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'ডিজিটাল কালচার সোসাইটি' পরিবারটির পাশে এসে দাঁড়ায় আর্থিক সহ তার সহ সাধ্য অনুযায়ী  চিকিৎসার সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।  


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সাগর হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় মৃধা, সংগঠনের অন্যতম সদস্য ও দি হলি কেয়ারের মালিক আক্তার হোসাইন এবং জামাল উদ্দিন।

জানা যায়, স্বামী হারা সন্তানদের নিয়ে কোনো রকমে সংসার চালিয়ে আসছিলেন ইয়াসমিন আক্তার। সংসারের খরচ মেটাতে তিনিও কাজ করতেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই বদলে যায় পুরো পরিবারের জীবন। ক্যান্সার জটিল আকার ধারণ করায় বর্তমানে তিনি আর কাজ করতে পারছেন না। ফলে পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচের পাশাপাশি তার চিকিৎসা ব্যয় বহন করাও অসম্ভব হয়ে পড়েছে।

ডিজিটাল কালচার সোসাইটির নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। তারা ইয়াসমিন আক্তারের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

  • নিউজ ভিউ 369