
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সাংস্কৃতিক সংগঠন অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকালে অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব কার্যালয় এ কমিটি ঘোষণা করা হয় কমিটিতে এডভোকেট কে এম সাইফুল্লাহ ভূইয়াকে সভাপতি এবং কবি অনু ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি তামান্না সরকার, সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক দ্বীপ মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক ঊর্বশী দে, অর্থ সম্পাদক সৌম্য মণ্ডল, নাট্য সম্পাদক রোকেয়া আক্তার, শিশু সম্পাদক সোনালী আক্তার, প্রচার সম্পাদক সঞ্জয় দাস এবং সাহিত্য সম্পাদক স্মরণ সাহা।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল কাইয়ুম রতন, মোহাম্মদ অপূর্ব সূচনা, সাখাওয়াত হোসেন সাগর, রাশেদুল হক সাজু, মোহাম্মদ মাহবুবুল আলম এবং জান্নাতুল ফেরদৌস।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে মুন্সীগঞ্জে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।