logo

শিরোনাম

২৫ বছর পর প্রতিমন্ত্রীর নির্দেশে মুন্সীগঞ্জে নয়নের খাল উদ্ধার কার্যক্রম শুরু

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ জুন, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
২৫ বছর পর প্রতিমন্ত্রীর নির্দেশে মুন্সীগঞ্জে নয়নের খাল উদ্ধার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রায় ২৫ বছর পর মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী নয়নের খাল উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মিরকাদিমের রিকাবীবাজার এলাকায় খাল পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মিরকাদিম ও পঞ্চসার ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নয়নের খাল উদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে নয়নের খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। খাল উদ্ধার কার্যক্রমের মাধ্যমে খালের নাব্যতা ও প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা হবে। তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে অবৈধ দখলমুক্ত করে খালটির অস্তিত্ব রক্ষা করা হবে। এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

  • নিউজ ভিউ 765