logo

শিরোনাম

মুন্সীগঞ্জে সুতার কারখানা পরিদর্শনে গিয়ে হামলার শিকার, হত্যাচেষ্টার অভিযোগ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে সুতার কারখানা পরিদর্শনে গিয়ে হামলার শিকার। ছবি: তৈয়বুর রহমান

মুন্সীগঞ্জে সুতার কারখানা পরিদর্শনে গিয়ে হামলার শিকার, হত্যাচেষ্টার অভিযোগ

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের মালিরপাথর এলাকায় সুতার কারখানা পরিদর্শনে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ইমরান হোসেন মন্ডল (৪৮)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনুমানিক রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

photo

আকাশ, মামুন, আলামিনসহ তাদের একটি দলের বিরুদ্ধে তাকে হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ইমরান হোসেন মন্ডল।

 

ভুক্তভোগীর অভিযোগ, মালিরপাথর এলাকায় তার সুতার কারখানায় প্রায় এক মাস আগে চুরির ঘটনা ঘটে। যার ফলে তিনি প্রতিরাতে তার কারখানা পরিদর্শন করতে যান। তিন দিন আগে রাতে কারখানা পরিদর্শনে গিয়ে তিনি কয়েকজনকে কারখানার আশপাশে ঘোরাফেরা করতে দেখেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আকাশ, মামুন, আলামিনসহ কয়েকজনের উপস্থিতির বিষয়টি জানতে পারেন বলে দাবি করেন তিনি।

 

ইমরানের ভাষ্য অনুযায়ী, এর আগে তার কারখানার জানালার লোহার রড কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ওই ব্যক্তিদের সতর্ক করে তিনি বলেন, যেহেতু তাদের রাতে কারখানার আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে, তাই ভবিষ্যতে যেন কারখানায় এ ধরনের চুরির ঘটনা আর না ঘটে, সে বিষয়ে তাদের দায়িত্ব নিতে হবে।

 

ইমরান হোসেন মন্ডলের অভিযোগ, ওই ঘটনার পর বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে প্রতিদিনের মতো কারখানা পরিদর্শনে গেলে আবারও তাদের মুখোমুখি হন তিনি। এ সময় দুর্বৃত্তরা তার চোখে টর্চলাইটের আলো ফেলে পরিচয় জানতে চায়। তিনি নিজের পরিচয় দেওয়ার পরপরই তারা তার ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। ভুক্তভোগী ইমরান হোসেন মন্ডল জানিয়েছেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করবেন তিনি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

 

বিস্তারিত আসছে...

  • নিউজ ভিউ 1152