logo

শিরোনাম

শ্রীনগরে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
শ্রীনগরে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

শ্রীনগরে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

 

তৈয়বুর রহমান:

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

photo

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাকশা এলাকায় সুমন মৃধার বসতঘরে আগুন লাগার খবর পায় শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন।

photo

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

photo

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার সময় ইলেকট্রিক চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে টিন ও কাঠ দিয়ে নির্মিত বসতঘরটির আসবাবপত্রসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, বসতঘরটি টিন ও কাঠ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত ও কার্যকর পদক্ষেপে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের বসতঘরগুলো।

  • নিউজ ভিউ 414