logo

শিরোনাম

টংগীবাড়ীতে প্রবাসীকে কুপিয়ে জখম, ২ লাখ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে মোহাম্মদ সুমন (৪২) নামে এক প্রবাসীকে ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন ও আইফোন ১১ প্রো ম্যাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


অভিযোগকারী মোহাম্মদ সুমন টংগীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের পশ্চিম সোনারং এলাকার বাসিন্দা। তিনি মালয়েশিয়াপ্রবাসী।

এজাহারে উল্লেখ করা হয়, ১৯ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে টংগীবাড়ী থানার বড়লিয়া এলাকায় আসুফা কিন্ডারগার্টেন মাদ্রাসার সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে ইকরাম মল্লিক, ইকবাল মল্লিক, সোহেল মল্লিক ও সুমন দেওয়ান তাঁকে পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।


অভিযোগ অনুযায়ী, এ সময় তাঁদের হাতে চাপাতি, ছোরা, লোহার রড ও কাঠের লাঠি ছিল। একপর্যায়ে চাপাতি দিয়ে কোপ দিলে সুমনের ওপরের ঠোঁটে গুরুতর কাটা জখম হয়। এ ছাড়া লোহার রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয় এবং কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, সুমন মাটিতে পড়ে গেলে তাঁর কাছে থাকা শপিং ব্যাগ থেকে নগদ ২ লাখ টাকা, গলা থেকে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং প্যান্টের পকেট থেকে আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি আইফোন ১১ প্রো ম্যাক্স নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত সুমন টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

জানা যায় থানায় অভিযোগের পর পুলিশের তদন্ত চলাকালীন অবস্থায় বিবাদীদের উপর হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায়  বিবাদীরা বাদীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। 

এ বিষয়ে টংগিবাড়ী থানার ওসি মোহাম্মদ শামীম আহমেদ জানান, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তাদের মধ্যে পূর্ববিরোধ ছিলো। গতকাল অভিযোগ দায়ের করার পর আমাদের তদন্ত চলাকালীন সময়ে বিবাদীর উপরও হামলা ঘটনাও ঘটেছে । এঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • নিউজ ভিউ 1962