logo

শিরোনাম

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরচ্ছেদ নিয়ে মন্তব্য, দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
সৌদি আরবে দুই বাংলাদেশির শিরচ্ছেদ নিয়ে মন্তব্য, দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন

নিজস্ব প্রতিনিধি : 
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনা নিয়ে স্টার নিউজের একটি টক শোতে দেওয়া নিজের মন্তব্য প্রত্যাহার করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

নিজের বক্তব্যে তিনি বলেন, ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগবশত তিনি বলেছিলেন, “আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না। ”
তবে নিজের ওই মন্তব্যকে অনুচিত উল্লেখ করে কামরুজ্জামান রতন বলেন, “আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি।

 আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী। ”

তিনি আরও বলেন, মানুষ ভুল করতেই পারে। আর ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। তাঁর ওই মন্তব্যের জন্য তিনি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

এমপি কামরুজ্জামান রতনের এই দুঃখ প্রকাশের মাধ্যমে নিহত দুই বাংলাদেশির স্বজন এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি নিজের বক্তব্যের জন্য অনুশোচনা ও ক্ষমা প্রার্থনার বিষয়টি উঠে এসেছে।

  • নিউজ ভিউ 1692