logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ক্রেন থেকে বিদ্যুতের খুঁটি ছিটকে পড়ে মাছ বিক্রেতা নিহত ১জন আটক

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ক্রেন থেকে বিদ্যুতের খুঁটি ছিটকে পড়ে মাছ বিক্রেতা নিহত ১জন আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় ক্রেন দিয়ে অব্যবহৃত বিদ্যুতের খুঁটি সরানোর সময় দুর্ঘটনায় আউয়াল (মাছ বিক্রেতা) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মুক্তারপুর-পঞ্চবটি সড়কের পাশে ক্রাউন সিমেন্ট কারখানার আউট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

photo


স্থানীয় সূত্রে জানা যায়, ডেসার অব্যবহৃত বিদ্যুতের খুঁটি সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনের সাহায্যে খুঁটি সরানোর সময় সেটি ছিটকে রাস্তার পাশে থাকা পথচারী আউয়ালের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


দুর্ঘটনার পর ক্রেনচালকসহ কাজের সঙ্গে জড়িত কয়েকজন শ্রমিক ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয়রা জানান।  


পরে এলাকাবাসী ডেসার মুক্তারপুর-পঞ্চবটি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে নিয়োজিত অয়ন এন্টারপ্রাইজের সুপারভাইজার মো. জামাল উদ্দিনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয় ।


নিহত আউয়াল ঝালকাঠি জেলার বাউকাটি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তিনি জীবিকার তাগিদে মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় বসবাস করতেন। সেখানে বাবুল মাদবরের বাড়িতে ভাড়া থাকতেন এবং মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াদের অবস্থা রয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

  • নিউজ ভিউ 3681