logo

শিরোনাম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চার নেতা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চার নেতা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে ১৫ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত নেতারা হলেন— অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া এসব নেতা তাঁদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ প্রদান করবেন।

 একই সঙ্গে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাঁরা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি।

দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নীতি নির্ধারণী পর্যায়ে নেতৃত্বের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

  • নিউজ ভিউ 531