logo

শিরোনাম

মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় ৬০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় ৬০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা সাকিনস্থ শহীদ মিনারের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেফতার নারী হলেন ঝর্না বেগম (৪২)। তিনি লৌহজং থানার খড়িয়া এলাকার বাসিন্দা এবং পারভেজ হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় ঝর্না বেগমকে আটক করে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেফতার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় মুন্সীগঞ্জে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • নিউজ ভিউ 513