logo

শিরোনাম

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জামায়াতের মহিলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে জামায়াতের মহিলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার মহিলা বিভাগের নেতৃবৃন্দ জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি বিউটি বেগমের নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আমেনা বেগম, জেলা কর্মপরিষদ সদস্য সুরমা আক্তার, হাওয়া আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সাক্ষাৎকালে মহিলা বিভাগের নেতৃবৃন্দ জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফি তাদের সহযোগিতার আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। মহিলা বিভাগের নেতৃবৃন্দের সহযোগিতার আগ্রহকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

  • নিউজ ভিউ 360