logo

শিরোনাম

কন্যাসন্তানের বাবা হলেন সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
কন্যাসন্তানের বাবা হলেন সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব

নিজস্ব প্রতিবেদক:
আনন্দের নতুন খবর পেলেন জনপ্রিয় কি-বোর্ডিস্ট, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব। কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি।

গত মঙ্গলবার ৪ই আগস্ট  রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নিরবের স্ত্রী সূচনা তাসনীম কন্যাসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন নিরব।


নতুন অতিথিকে ঘিরে উচ্ছ্বসিত নিরবের পরিবার। পরিবারের সবার মধ্যে এখন বইছে আনন্দের জোয়ার। নবজাতকের নাম রাখা হয়েছে ‘নাভিশা সারিন’।

বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত নিরব বলেন, “মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে, জীবনে নতুন এক আলো এসেছে।”

নিরবের এই নতুন জীবনের অধ্যায়ে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও বইছে আনন্দের আবহ। বাবা-মা ও নবজাতকের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন তিনি।

  • নিউজ ভিউ 549