
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ ও ৫ আগস্ট শহীদ দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) মুন্সিগঞ্জের জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম, পিএফএম।
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।