logo

শিরোনাম

জুলাই চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
জুলাই চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) মুন্সীগঞ্জ কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

photo

সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমীর, মুন্সীগঞ্জ জেলা এনপিপির আহ্বায়ক, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
photo


অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহিদদের আত্মত্যাগ এবং তাঁদের আদর্শ ও চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।


 একই সঙ্গে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।


এ উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহিদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

  • নিউজ ভিউ 351