
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনসাধারণের সহযোগিতা ও ভালোবাসায় সংগৃহীত প্রায় ৳৮২,০০৫ আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা ত্রাণ কার্যক্রমে হস্তান্তর করেছে আধারা মানবকল্যাণ ফাউন্ডেশন।
গত ২৪জুলাই শনিবার দেশের অন্যতম মানবিক সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন কার্যালয় উপস্থিত হয়ে
সংগঠনটির পক্ষ থেকে এ সংগৃহীত অনুদান প্রদান করা হয়।
এ সময় আধারা মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, মাহাদী হাসান আলভী, মোঃ রুসাদ বেপারী, মোঃ অন্তর বেপারী এবং মোঃ দিপু খালাসি।
ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তাদের জন্য দোয়া কামনা করে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের অনুদান ও সদকাকে কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন।
মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আধারা মানবকল্যাণ ফাউন্ডেশন।