logo

শিরোনাম

নদীভাঙন এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ ও জিও ব্যাগ ফেলা কার্যক্রম; মাদক-জুয়া-নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
নদীভাঙন এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ ও জিও ব্যাগ ফেলা কার্যক্রম; মাদক-জুয়া-নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখী এবং টংগীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং স্থায়ী বাঁধ নির্মাণের লক্ষ্যে জিও ব্যাগ ফেলা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য মমতাজ আলো।

photo

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীভাঙনের শিকার মানুষ মুহূর্তেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। তাদের ক্ষতি কাটিয়ে ওঠা অত্যন্ত সময়সাপেক্ষ ও কষ্টকর। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের নদীভাঙন সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করছে। স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগের পাশাপাশি জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ চলমান রয়েছে।


আলোচনা শেষে অতিথিবৃন্দ নদীভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং জিও ব্যাগ ফেলা কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


এ সময় বক্তারা মাদক, জুয়া, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সামাজিক অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), টংগীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, নদীভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

  • নিউজ ভিউ 450