logo

শিরোনাম

দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়


 বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টংগীবাড়ী থানার অধীন দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টিম দিঘীরপাড় বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।


অভিযানে এএসআই (নিঃ) সিরাজুল ইসলাম ও এএসআই (নিঃ) আব্দুর রউফ অংশ নেন। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মোরশেদ আলম (৩৮), পিতা: আমিনউল্লাহ, গ্রাম: বোয়ালিয়া, থানা: ফরিদগঞ্জ এবং শাহাদাৎ হোসেন (৪১), পিতা: মৃত মফিজ ডাক্তার, গ্রাম: মমনপুর, থানা: চাঁদপুর সদর। তাদের উভয়ের বাড়িই চাঁদপুর জেলায়।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও কঠোরভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নিউজ ভিউ 117