
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি :
মুন্সিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এ কে এম এরাদত মানু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দের বার্তা নিয়ে আসে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা। তিনি সকলকে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের প্রকৃত শিক্ষা। ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ কে এম এরাদত মানু দেশ ও জাতির সার্বিক উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মুন্সিগঞ্জবাসীসহ দেশবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।